0
ডাকনাম- Nipun Chandra,
পদবী- নির্বাহী সদস্য, সাবেক সাধারণ সম্পাদক,
সংগঠন- দশমিনা প্রেস ক্লাব, পটুয়াখালী
মিডিয়া- The DailyAsian Age
ফোন নাম্বার- ০১৯১১৬৭৪৬৬০
ইমেইল- nipunch@gmail.com
বার্তা- উপকূলীয় পটুয়াখালীর দশমিনায় প্রায় ৩০ (২৮ বছর) বছরের সাংবাদিকতার এগিয়ে চলার ঐতিহ্য রয়েছে। প্রায় ২০ বছর ধারার সম্মিলিত শক্তির একটি স্মারক প্রতিষ্ঠান দশমিনা উপজেলা প্রেসক্লাব। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই আবর্তিত হয় দশমিনার সাংবাদিকতা ও সাংবাদিকদের কর্মকান্ড।


সাংবাদিকতার মহৎ পেশার সাথে আমাদের সম্পৃক্তি সকল সীমাবদ্ধতা সত্বেও-এই বোধ আমাদের প্রেরণা যোগায় দেশ-মাটি ও মানুষের সহযাত্রী হবার। কলমই সাংবাদিকদের মূল শক্তি। সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে এবং অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে চলেছেন। সাংবাদিকরা সকল অন্ধকার দূর করে সমাজে সত্য ও ন্যায়ের আলো ফোটাতে, নতুন এক সমাজ প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ।

যদিও অঙ্গীকার পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন এক সুকঠিন কাজ আর দুরূহও বটে। কিন্তু মানুষের সমাজে মানুষের সহযাত্রি হবার আদর্শে যে মহৎ আবেগ ও ভালোবাসা নিহিত, তা দুর্নিবার আকর্ষণ সাংবাদিকদের এগিয়ে যাবার প্রেরণার উৎস। এই অঙ্গীকার বলিষ্ঠ করতে পারে আমাদের ঐক্যবদ্ধ শক্তি। আমি বিশ্বাস করি, স্বাধীনতার মহান চেতনার শক্তিতে বলীয়ান সাংবাদিকরা, সময়ের সাহসী কলমসৈনিকরাই পারে ‘অচলায়তন’ ভেঙ্গে মানুষকে মুক্তির স্বাদ গ্রহণ করাতে।

সাংবাদিকতায় আজকের প্রজন্ম এক আধুনিক নতুন যুগধারা সৃষ্টির লড়াইয়ে ব্যাপৃত। মেধা, মনন ও চিন্তার নিরন্তর নিবেদন সমৃদ্ধ করেছে নতুন নতুন প্রযুক্তি। তাই নতুন আঙ্গিকে এখন নতুন উদ্যমের উপস্থাপন পদচারণা আরও বিস্তৃত পরিসরে।

লোভ লাভের বশবর্তী সংবাদকর্মীদের হাত ধরে অস্থায়ী সংগঠন প্রেসক্লাবের জন্ম নিয়ে প্রেসিডেন্ট অনুদান গ্রহণ ও আত্মসাতের সংবাদকর্মীদের ইতিহাসটুকু ১৯৯৬ সালে স্থায়ী প্রতিষ্ঠান ইতিহাস থেকে বাদ দিয়ে পরিচ্ছন্ন ধারায় ফিরে আসে সাংবাদিকতা। এরই ধারাবাহিকতায় ১৯৯৮ সালে আওয়ামীলীগ সরকারের মাননীয় বস্ত্র প্রতিমন্ত্রী আ.খ.ম জাহাঙ্গীর হোসাইন মহোদয়ের ১৫০০০ টাকা অনুদান পেয়ে দশমিনা প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের কাজ শুরু করে কর্মরত সাংবাদিকবৃন্দ। পরে ২০১০ সালে বাকি অংশের কাজ শুরু করে সংবাদকর্মীদের নিজস্ব অর্থায়নে এবং ১১ আগস্ট, ২০১৩ রবিবার প্রথম প্রেসক্লাব ভরনে সভা অনুষ্ঠান করার উপযোগী করা হয়েছে।

বর্তমান প্রেসক্লাবের জন্মলগ্ন থেকে সভাপতি মিজানুর রহমান তিতাস, সাধারণ সম্পাদক এইচ.এম ফোরকান, যুগ্মসাধারণ সম্পাদক ও কোষাধক্ষ্য রিপন কর্মকার দায়িত্ব পালন করেন। ২২ জুন, ২০১২ সালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা ও জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক যুগান্তর প্রতিনিধি এইচ.এম. ফোরকানকে সভাপতি ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি নিপুণ চন্দ্রকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২ বছরের জন্য ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- ফয়েজ আহমেদ (বিডিনিউজ.টিভি) সহ-সভাপতি, আহাম্মেদ ইব্রাহিম অরবিল (সংবাদ) সহ-সাধারণ সম্পাদক, কে.এম. শামীম (দিনকাল) কোষাধক্ষ, গাজী শহিদ (শাহনামা), মো: নাসির উদ্দিন মিয়া (বাংলাবাজার), মো: মনিরুল ইসলাম (মুক্ত খবর), মো: সাইদুল ইসলাম (সংগ্রাম), মিজানুর রহমান প্রিন্স (পরিবেশ পরিক্রমা), কামরুল ইসলাম সোহাগ (আমাদের বরিশাল ডটকম), সঞ্জয় ব্যানার্জী (বিশ্ববার্তা)।

০৭ সেপ্টেম্বর ২০১৪ শুক্রবার দশমিনা প্রেসক্লাবের ১১তম কার্যনির্বাহী কমিটিরনির্বাচনীয় সভায় সাংবাদিক কামরুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক যুগান্তর প্রতিনিধি এইচ.এম. ফোরকানকে সভাপতি ও দৈনিক সকালের খবর প্রতিনিধি নিপুণ চন্দ্রকে সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন। কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- আহাম্মদ ইব্রাহিম অরবিল (সংবাদ) সহ-সভাপতি, বিপুল কর্মকার (ভোরের কাগজ) সহ-সম্পাদক, কামরুল ইসলাম সোহাগ (আমার দেশ) কোষাধ্যক্ষ, রফিকুল ইসলাম মিরণ (ইনকিলাব) দফতর সম্পাদক মিজানুর রহমান তিতাস (ইত্তেফাক) ১ম সদস্য, রিপণ কর্মকার (সমকাল) ২য় সদস্য, অ্যাডভোকেট গাজী শহিদ (শাহনামা) সদস্য প্রমুখ।

এরই ধারাবাহিকতায়  ২৫ নভেম্বর, ২০১৬ শুক্রবার এর সভায় প্রধান অতিথি ও পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুফতি সালাউদ্দিন, বিশেষ অতিথি ও  কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, দুমকি প্রেসক্লাবের মজিবর রহমান, মির্জাগঞ্জ প্রেসক্লাবের উত্তম হালদার এর উপস্থিতিতে নির্বাচনীয় সভায় দৈনিক সমকালের দশমিনা প্রতিনিধি রিপন কর্মকারকে সভাপতি ও দৈনিক মানব জমিনের দশমিনা প্রতিনিধি কামরুল ইসলাম সোহাগকে সাধারন সম্পাদক করে দশমিনা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। দশমিনা প্রেসক্লাবের স্থায়ী কার্য়ালয় অনুষ্ঠিত কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন দশমিনা প্রেসক্লাবের বিদায়ী সভাপতি এইচ,এম ফোরকান। কমিটির সহ সভাপতি করা হয়েছে আহমদ ইব্রাহিম অরবিল(সংবাদ) যুগ্ম সাধারন সম্পাদক বিপুল কর্মকার(ভোরের কাগজ) কোষাধ্যাক্ষ ও দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিরন (ইনকিলাব) র্নিবার্হী সদস্য হিসেবে এইচ এম,ফোরকান (যুগান্তর) মিজানুর রহমান তিতাস (ইত্তেফাক) নিপুন চন্দ্রকে (দি এশিয়ান এজ) র্নিবাচিত করা হয়।
 দশমিনা প্রেসক্লাব একটি গণমূখী সংগঠন। 

সাধারণ জনগনের স্বার্থ রক্ষায় সাংবাদিকতায় আশা নতুনদের জন্য কাজ করার অনুকূল পরিবেশ বিদ্যমান রাখতে পরবর্তী প্রজন্মকে অনুরোধ করে যবানিকাপাত।

Post a Comment

 
Top