উন্নয়ন কর্মকান্ডে অর্থ যোগানোর একটি প্রধান উপায় বৈদেশিক সাহায্য। সাধারণত বেসকারি সেবামূলক প্রতিষ্ঠানগুলো তাদের সেবা কার্যক্রম চালিয়ে নিয়ে যাবার জন্য বিদেশী ফান্ড থেকে অর্থ অনুদান গ্রহন করে থাকে। এই অনুদানের অর্থ দেশের উন্নয়নে ব্যায় করা যায়। তবে বেসরকারি ছাড়াও সরকারিভাবে বিদেশী অনুদানের অর্থ প্রদান করা হয়।
বৈদেশিক সাহায্যকে সাধারণত চারটি প্রধান ধরনে ভাগ করা হয়। বৈদেশিক সাহায্য মূলত সরকারি ভিত্তিতে যোগান দেওয়া হয়।
প্রথমত, দীর্ঘমেয়াদী ঋণ যা সাধারণত দশ বা বিশ বছর সময় নিয়ে বৈদেশিক মুদ্রায় ঋণ পরিশোধ করা যায়। এবং দ্বিতীয়ত, নমনীয় ঋণ যা অল্প সুধে ও দীর্ঘ মেয়াদে স্থানীয় মুদ্রায় পরিশোধ করা যায়।
তৃতীয়ত, পিএল ৪৮০-এর অধীনে আমেরিকার খাদ্য সাহায্য। যা স্থানীয় মুদ্রায় প্রদেয় অর্থের বিনিময়ে উদ্বৃত্ত পণ্যের সরবরাহ।
চতুর্থ, উন্নয়নশীল দেশগুলিতে কারিগরি সাহায্য দান
কোন সংস্থা কিছু শর্ত মেনে বিদেশি অনুদান গ্রহণ করতে পারেন। বিভিন্ন এনজিও এধরনের ঋণ বা অনুদান পেতে সাহায্য করেন। বৈদেশিক সাহায্য বা অনুদান পাওয়ার মাধ্যমে দেশের বহু মানুষ সুবিধা ভোগ করছে। বেকারত্বের হার কমছে এবং বহু মানুষের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে। অনুদান পাওয়ার জন্য ফরেন কন্ট্রিবিঊশন (এফ সি-১) ফরম পূরণ করে জমা দিতে হয়। ব্যক্তি বা সংস্থা/প্রতিষ্ঠান এ ধরনের ফরম পূর্ণ করতে পারবেন। লিংকে বিস্তারিত ফরম দেওয়া হল যেখানে যা যা প্রয়োজন তা পূরণ করে জমা দিতে হবে।
ফরেন কন্ট্রিবিউশন (এফ সি-১) ফরমের লিংক: https://goo.gl/vGleYy
Post a Comment