0
দশমিনা প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনার চরঘুনি এলাকায় স্বামী পরিত্যক্তা এক নারী ধর্ষণ চেষ্টাকারীকে কুপিয়ে জখম করেছে মা-মেয়ে। এ ঘটনা শুক্রবার দিবাগত রাত অনুমান ১২টায় ঘটেছে। ধর্ষণ চেষ্টাকারী শহিদ ফকির শেবাচিমে চিকিৎসাধীন রয়েছে। 
জানা যায়, উপজেলার ১নং রণগোপালদী ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরঘুনি এলাকার মোসাঃ অরুনা বেগম অভিযোগ করে বলেন, তার সদ্য স্বামী পরিত্যক্তা মেয়ে (তানিয়া) রাতের খাবার খেয়ে ঘুমাচ্ছিল। রাত অনুমান ১২টায় তার মেয়ের ডাক চিৎকার শুনেতে পেয়ে বাংলা দা নিয়ে এগিয়ে ধস্তাধস্তি অবস্থায় পাশের বাড়ীর মৃত. খাদেম ফকিরের ছেলে শহিদ ফকিরকে কুপিয়েছে বলে জানান। 
শহিদ ফকিরের ভাইয়ের মেয়ে সুমনা বলেন, তার চাচা বাড়ি ফিরার পথে ওই মহিলারা ডেকে নিয়ে এলোপাতালি কুপিয়েছে। রাত দু’টায় দশমিনা হাসপাতালে নিলে তাকে বরিশালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। 
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুল হক নাসির সিকদার বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় শহিদ ফকিরকে কুপিয়েছে বলে তিনি জানতে পেরেছে ও ওসি (তদন্ত) সুমন হালাদার ঘটনাস্থলে রয়েছে। 
দশমিনা থানার ওসি (তদন্ত) সুমন হাওলাদার বলেন, ঘটনাস্থল তদন্ত করেছি। ভিকটিম অভিযোগ দিলে ব্যবস্থা নিব।

Post a Comment

 
Top