জেলার বাউফল উপজেলায় এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন।শনিবার সকালে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মাকে (৬৬) দেখে দশমিনার বাড়ি ফেরার পথে বাউফলের মিলঘর মহাশ্রাদ্ধী এলাকায় গণধর্ষণের শিকার হন ওই তরুণী।
এই ঘটনায় মামলা দায়েরের পর কবির শরীফ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন, পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মাকে (৬৬) দেখে সকালে বাড়ি ফিরছিলেন ওই তরুণী (১৮)। শহরের পুরান বাজার থেকে খেয়া পার হয়ে ওপারে লোহালিয়া ঘাটে পৌঁছেন। এরপর লোহালিয়া খেয়াঘাট থেকে ভাড়ায় মোটরসাইকেলে দশমিনায় বাড়ি যাচ্ছিলেন। মোটরসাইকেলে ছিলেন তিনি ও চালক।
ওসি বলেন, পথে বাউফলের আদাবাড়ীয়া ইউনিয়নের মিলঘর মহাশ্রাদ্ধী এলাকায় পৌঁছলে সেখানে থাকা আরো তিন যুবক ও মোটরসাইকেল চালক তরুণীকে জোর করে পাশের বাগানের নিয়ে ধর্ষণ করে।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তরুণীকে উদ্ধার করা হয়। এছাড়া ঘটনায় জড়িত অভিযোগে মোটরসাইকেল চালক কবির শরীফকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ধর্ষণের শিকার ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বাউফল থানায় তরুণীর দায়ের করা মামলায় অপর আসামিরা হলেন- আদাবাড়ীয়া ইউনিয়নের মৃত সামসুল হক শরীফের ছেলে কবির শরীফ (২৫), আতাহার গাজীর ছেলে জাফর গাজী (২৮), আবদুর রশিদ সরদারের ছেলে মিজান সরদার (২৬)ও হানিফ মীরের ছেলে সিদ্দিক মীর (২২)।
Post a Comment