0
কোটা সংস্কার আন্দোলনে বিশ্বব্যিালয়ের শিক্ষকদের উপর হামলা-হুকমি প্রদান অবিলম্বে বন্ধ করতে হবে, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
উদ্বিগ্ন নাগরিকবৃন্দ, চট্টগ্রাম এর উদ্যোগে মঙ্গলবার বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্র ও শিক্ষকদের উপর হামলা-হুমকি প্রদানের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ কেন্দ্রের চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান।

সমাবেশ পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস পপি। সমাবেশে আরো বক্তব্য রাখেন, নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী সুভাষ বড়–য়া, অধ্যাপক রেহমান নাসির, সাংবাদিক সাখাওয়াত হোসেন মজনু, এডভোকেট ভূলন ভৌমিক, এডভোকেট আমীর আব্বাস তাপু, এডভোকেট বিশুময় দেব, অভিভাবক ও সাংস্কৃতিক সংগঠক শাহীন মঞ্জুর ও ডাঃ সুশান্ত বড়ুয়া।
সমাবেশে বক্তাগণ বলেন, ‘সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক বিভাগের শিক্ষক তানজিম উদ্দিন খান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষককে যেভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে তা নজিরবিহীন। এছাড়া শিক্ষার্থীদের উপর যে নৃশংস দমন-পীড়ন চলছে তা দেশের সমস্ত বিবেকবান মানুষকে স্তম্ভিত করে দিয়েছে। আন্দোলনে যুক্ত ছাত্রীদেরকে অব্যাহতভাবে যেভাবে ধর্ষণের হুমকি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাঞ্ছিত করা হচ্ছে তা কোন সভ্য সমাজ নয় বর্বর-পাশবিক সমাজের নমুনা।
প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী যেভাবে শান্তিপূর্ণ আন্দোলনে পেটোয়া বাহিনীর ভূমিকা পালন করছে তা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। এর দায় সরকার কোনভাবেই এড়াতে পারে না।” সমাবেশ থেকে কোটা সংস্কার আন্দোলনে সংহতি প্রকাশের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলাম ও আর রাজি কে হুমকি প্রদানের তীব্র নিন্দা জানানো হয়। বক্তাগণ অবিলম্বে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর এই হুমকি-নির্যাতন বন্ধ ও আলাপ-আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের দাবির প্রতি একটি যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

Post a Comment

 
Top