দশমিনা উপজেলা ছাত্রলীগ ও দশমিনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সম্মেলন সোমবার অনুষ্ঠিত হয়েছে। দশমিনা সরকারি ডিগ্রি কলেজের হল রুমে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন হাওলাদার।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক অ্যাডভোকেট নিয়াজ মোর্শেদ রোমান। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ.খ.ম জাহাঙ্গীর হোসাইন এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন, দশমিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট উত্তম কর্মকার (এপিপি), কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাকসুদুর রহমান প্রমুখ।
প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ খান। সম্মেলনে ইমরান সিকদার বাপ্পিকে সভাপতি ও সিকদার রিয়াদ হোসেন অপুকে সাধারণ সম্পাদক এবং সরকারি ডিগ্রি কলেজ শাখায় বায়েজিত বোস্তামি সভাপতি এবং ফারুক জোমাদ্দারকে সাধারণ সম্পাদক র্নিবাচিত করা হয়েছে।
Post a Comment