0

যে ঘুমের অতলে চিরজয়ী স্বপ্ন..
ডানা মেলে ওড়ার একটা পরিকল্পনার স্বীকার
তাকে কষ্টে সৃষ্টে ঘুম পাড়িয়েছে আত্মহনন..
এই তো সবেমাত্র!
আসলে ইচ্ছেখুশি মৃত কবেই..
হাওয়ার একলা যুদ্ধ ফুলকলি তাজা রাখতে!
দিনেদিনে প্রতিযোগীতা বাড়ে রঙীন থাকার
সম্পূর্ণা তরুটি আর পারে না..
গোছা গোছা ফুল সাজিয়েও শূণ্য দৃষ্টিতে তাকায়!
দুঃখ বোঝে সেই..
যে গলা টিপে খুন করেছে নিজেরিই সবুজ প্রাণকে!
আর তোমরা তকমা দিয়েছে তাকে হন্তাকারকের!
আসলে বলতে ভুল হলো..
আত্মহনন দন্ডনীয় অপরাধ!!

Post a Comment

 
Top