স্রোতের বিভঙ্গে মেয়েটির আলুথালু কান্না..
খেইহারা প্লাবনে বাঁধ মানে না!
মেঘ ডোবা সূর্যমরা বিকেলের ফুল..
তরতাজা হতে খুব ভয় পায়!
মেঘ ডোবা সূর্যমরা বিকেলের ফুল..
তরতাজা হতে খুব ভয় পায়!
দিগন্তে তার ছেঁড়া ঘুড়ির প্রতিবিম্ব..
সুতোর টানে আকাশে খায় লুটোপুটি!
মেঘপিয়নের ভারী মনখারাপ করে জানো..
বিনি সম্পর্কের চিঠিটি বৃষ্টিতে ভেজে!
সুতোর টানে আকাশে খায় লুটোপুটি!
মেঘপিয়নের ভারী মনখারাপ করে জানো..
বিনি সম্পর্কের চিঠিটি বৃষ্টিতে ভেজে!
রক্ত ধুয়ে গেছে পাহাড়ের ঘনবনে..
হলদে আঘ্রাণে রোদ শুশ্রূষা করছে!
অমূলক ব্যথায় অরণ্য ঝড়ের উর্ধ্বমুখী..
নিঃঝুম সন্ধ্যায় কাঁপে কুঁকরানো নদী!
হলদে আঘ্রাণে রোদ শুশ্রূষা করছে!
অমূলক ব্যথায় অরণ্য ঝড়ের উর্ধ্বমুখী..
নিঃঝুম সন্ধ্যায় কাঁপে কুঁকরানো নদী!
চাঁদ নেমে আসে ত্র্যস্ত পায়ে..
মদ্যপ রাত্রির অভিলাষা দেখে চমকায়!
ঠোঁটের কোষে অতৃপ্তি দানা বাধে..
জানা নেই মাঝপথে কে হারায়?
মদ্যপ রাত্রির অভিলাষা দেখে চমকায়!
ঠোঁটের কোষে অতৃপ্তি দানা বাধে..
জানা নেই মাঝপথে কে হারায়?
থমকানো পারে কেউ দাঁড়ায় নতমুখে?
দোষের আখর পড়ে থাকে পৃষ্ঠায়!
শেষ পাতা কবেই উল্টে গেছে..
পড়ে থাকে গল্পটির অচিন রেশ!!
দোষের আখর পড়ে থাকে পৃষ্ঠায়!
শেষ পাতা কবেই উল্টে গেছে..
পড়ে থাকে গল্পটির অচিন রেশ!!
Post a Comment